মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭

সরকারের প্রতি আহবান রোহিঙ্গাদের আশ্রয় দিতে

মানববন্ধনে বক্তারা:
রোহিঙ্গাদের আশ্রয় দিতে
সরকারের প্রতি আহবান।
রোহিঙ্গা ও দুনিয়ার সব গণহত্যা ও
ধ্বংসযজ্ঞের প্রতিরোধে বিশ্ব বিবেক
স্বোচ্চার করার লক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলন
ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠিতা
আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় বিশ্ব
সুন্নী আন্দোলন সিলেট মহানগর শাখার
উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার
মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবনব্ধনে বক্তারা নির্মম গণহত্যার শিকার
অসহায় রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দানের
জন্য সরকারের প্রতি বিনীত আহবান করেছেন।
বক্তাগণ বলেন, সরকারী ভাবেই এথনিক
ক্লিনজিং বা জাতিগত নির্মূল অভিযানের
শিকার মা-বোন-শিশু সবাই আজ চরম নির্যাতন
ও ব্যাপক হত্যাকান্ডের মূখে বিপন্ন, যাদের
আশ্রয় ব্যতীত মৃত্যু ছাড়া পথ নেই। নিশ্চিত
মৃত্যুর মূখে সীমান্ত রূদ্ধ করে তাদের বিতাড়িত
করে দেয়া মানবতা বিরুদ্ধ নিষ্ঠুর অবস্থান
হবে।
তাঁরা বলেন, এ ভয়ংকর অবস্থায় কিছু
আশ্রয়প্রার্থীকে বিতাড়িত করার খবরে আমরা
দেশ ও দুনিয়ার মানবিক বোধসম্পন্ন সমস্ত মানুষ
বিস্মিত ও মর্মাহত। সব কিছুর উর্ধ্বে জীবন ও
মানবতা এবং জীবন ও মানবতা রক্ষাই
সর্বোচ্চ এবাদত। তাঁরা বলেন, জীবন ও
মানবতার সংকটে আর্তনাদে সাড়া দিতে
অক্ষম হলে রাষ্ট্রব্যবস্থার কোন মানবিক মূল্য
থাকেনা এবং মনুষত্ত্ব্যের দাবী অসার হয়ে
যায়।
বক্তারা আরো বলেন, মানবতা সব প্রকৃত ধর্মের
অলংঘনীয় মূল্যবোধ যা রাজনৈতিক সীমান্ত-
ভাষা-গোত্র-বর্ণের উর্ধ্বে এক অখন্ড
বিবেকবোধ এবং যে কোন অজুহাতেই মানবতার
সংকটে নির্বিকার থাকা অমানুষিকতা।
দুনিয়াব্যাপী চলমান ক্রমবর্ধমান খুন-সন্ত্রাস-
অরাজকতা-যুদ্ধ বিগ্রহ-ধ্বংসযজ্ঞের পিছনে
ধর্মের প্রকৃত শিক্ষা ও মূল্যবোধের বিলুপ্তি
এবং বিভিন্ন ধর্মের নামে অধর্ম উগ্রবাদের
ভয়াবহ রাজনৈতিক উত্থানকে দায়ী করে
সকলকে অভিলম্বে সতর্ক হওয়ার জন্য বক্তাগণ
আহ্বান জানান।
ইমাম হায়াত মানবতার মুক্তি সাধনায় শান্তিময়
নিরাপদ জীবন ও বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে
প্রচলিত একক গোষ্ঠিবাদী অপরাজনীতির
কবলমুক্ত হয়ে সর্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা
ও বিশ্বব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ধর্মের
মূল্যবোধ ও মানবতায় বিশ্বাসী সব মানুষকে
অবিলম্বে ঐক্যবদ্ধ হওয়ার আকুল আবেদন
জানিয়েছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সচিব
হাসান মাসুদ, যুগ্ম সদস্য সচিব হিরন লাল
শিকদার, আফজাল উদ্দিন, ইফতেখার হোসাইন,
আহমেদ রিয়াজ শুভ, ফজল আহমদ, অর্থ সচিব
সিরাজুল ইসলাম, যুগ্ম সচিব নিশাত তাসমিন,
বিউটি আক্তার লিলি, সুমাইয়া আক্তার প্রমুখ।-
#আলোকচিত্রে : মুছলিম আলী

জেলা ও মহানগর মহিলা আ’লীগের মানববন্ধন

প্রধান বিচারপতির অপ্রাসঙ্গিক
বক্তব্যের প্রতিবাদে জেলা ও
মহানগর মহিলা আ’লীগের
মানববন্ধন
মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭:
বাংলাদেশের প্রধান বিচারপতি এসকে সিনহার
ষোড়শ সংশোধনী রায়ে অপ্রসাসঙ্গিক বক্তব্যের
প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর মহিলা
আওয়ামী লীগের যৌথ উদ্যোগে রবিবার (২৭
আগস্ট) বিকেলে এক মানববন্ধন কর্মসূচি নগরীর
কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয়।
মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও জেলা
মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবি ফাতেমা
ইসলামের সভাপতিত্বে এবং মহানগর মহিলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা কামরান
ও জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা
সুলতানার যৌথ পরিচালনায় মানববন্ধন চলাকালে
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা
আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনিন
হোসেন, মহানগর মহিলা আওয়ামী লীগের
সভাপতি, ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ড কাউন্সিলর
শাহানারা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের
সহ-সভাপতি সালমা বাসিত, শামসুন নাহার মিনু,
আছিয়া খানম শিকদার ও কাউন্সিলর জাহানারা
খানম মিলন, সাংগঠনিক সম্পাদক ও জেলা
পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা
রওশন জেবিন রুবা, সহ-সাধারণ সম্পাদক হেলেন
আহমদ, মাধুরী গুণ, মহিলা আওয়ামীলীগ নেত্রী
কাউন্সিলর শামীমা স্বাধীন, কয়তুন নেছা,
নাজিয়া, নার্গিস সুলতানা রুমি, শাহনাজ সুলতানা
দিনার, সালমা বেগম জবা, নাছিমা, হালিমা,
লাভলী, নামছিনাহার, রতœা বেগম, শ্যামলী দাস,
জয়ন্তী বালা, শামীমা খন্দকার, অঞ্জনা সরকার,
হামিদা খান লনী, সাহিদা তালুকদার, পারুল
মজুমদার, পরভীন আক্তার প্রমুখ।
এছাড়াও সিলেট জেলা ও মহানগর মহিলা
আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা
মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বাংলাদেশের প্রধান
বিচারপতি এসকে সিনহার ষোড়শ সংশোধনী
রায়ে অপ্রাসঙ্গিক বক্তব্যের তীব্র নিন্দা ও
প্রতিবাদ জানিয়ে বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার
বাংলাদেশের সাথে পাকিস্তানের তুলনা
কোনভাবে মেনে নেয়া যায় না।
অনতিবিলম্বে প্রধান বিচারপতিকে তার বক্তব্য
প্রত্যাহার করার জোর দাবি জানান। অন্যথায়
সিলেট মহিলা আওয়ামী লীগ কঠোর কর্মসূচি
দিতে বাধ্য হবে। #আলোকচিত্রে : মুছলিম আলী

৪নং ওয়ার্ডবাসী প্যানেল মেয়রকে দায়িত্ব না দেয়ায় ক্ষুব্ধ

প্যানেল মেয়রকে দায়িত্ব না দেয়ায়
ক্ষুব্ধ ৪নং ওয়ার্ডবাসী।
সোমবার, ২৮ আগস্ট ২০১৭:
প্যানেল মেয়রকে দায়িত্ব না-দিয়ে হজব্রত পালনে
যাওয়ায় মেয়র আরিফুল হক চৌধুরীর উপর ক্ষুব্ধ হয়ে
ওঠেছেন সিলেট সিটি কর্পোরেশনের ৪নং
ওয়ার্ডবাসী। শনিবার (২৬ আগস্ট) রাতে এলাকাবাসী
মতবিনিময় সভা করে এ ক্ষোভ প্রকাশ করেন।
এলাকাবাসীর অভিযোগ- মেয়রের অবর্তমানে
প্যানেল মেয়র-১ ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনের
বিধান রয়েছেন। এ বিধানকে লঙ্ঘন করে সিলেট সিটি
কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ক্ষমতার
অপব্যবহার করে প্যানেল মেয়র-১ কাউন্সিলর রেজাউল
হাসান কয়েস লোদীকে বারবার বঞ্চিত করে
চলেছেন।
ইতিপূর্বে জেলে যাওয়ার সময় তিনি রেজাউল হাসান
কয়েস লোদীকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব না-
দিয়ে নিয়ম বহির্ভূতভাবে প্যানেল মেয়র-২ কে দায়িত্ব
দিয়েছিলেন। পরে তা রহিত হয়ে যায়। বর্তমানে হজব্রত
পালনে যাওয়ার সময় প্যানেল মেয়র-১ কে দায়িত্ব না-
দিয়ে ৪নং ওয়ার্ডবাসীর প্রতি আবারো অবজ্ঞা প্রদর্শন
করেছেন।
মহামান্য হাইকোর্টের রায় অমান্য করে প্যানেল
মেয়র-১ কে দায়িত্ব না-দেওয়ায় এলাকাবাসী এর তীব্র
নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে প্যানেল মেয়র-১
কে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব প্রদানের জোর দাবি
জানান।
এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুস সামাদের সভাপতিত্বে ও যুব
সংগঠক আশরাফ আরমানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য
রাখেন- ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ১ম প্যানেল মেয়র
রেজাউল হাসান কয়েস লোদী, বিশিষ্ট মুরব্বী আব্দুল
বারী, চেরাগ উদ্দিন, মো. ফয়েজ খান, আনোয়ার বখত
মজুমদার, ফারুক আলী, ফজল আহমদ, বেনু ভূষণ
ব্যানার্জী, আব্দুল করিম, আব্দুল হালিম, এম এ খান শাহীন,
সাহেদ আহমদ, মনসুর আলী, মুকিত খান।
মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে
তেলাওয়াত করেন এম এ ওয়াদুদ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সুয়েব
আহমদ, কামরুল হুদা কামরান, এম.এ সালাম খোকন, ডা. মুজিবুর
রহমান, লোকমান খান, ওলায়েত হোসেন লিটন, কয়েস
বখত, জাফর হোসেন, আকবর খান, আলমগীর
হেসেন, সুয়েবুল কিবরিয়া, ওমর মাহবুব, সালা উদ্দিন
সাকের, সুমন খান, জাহিদ হাসান পাবেল, আব্দুল আউয়াল, নুর
উদ্দিন খান হাসান, আব্দুস সাত্তার, সাগির আহমদ, আশিকুল জান্নাত
ফেরদৌস, একরামূল হক, আব্দুল ওয়াহিদ, জয়নাল আহমদ,
আব্দুল হামিদ, আহসানুল হক, সাহেদ আহমদ উমাম, নবেল
চৌধুরী, পাভেল, আলভি, মাজেদ আহমদ, সাকিল আহমদ
প্রমুখ। #আলোকচিত্রে
: মুছলিম আলী।

সালমান রহস্য উদঘাটনের দাবিতে মানবববন্ধন

সালমান শাহ হত্যার রহস্য উদঘাটনের
দাবিতে মদন মোহন কলেজের
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মানবববন্ধন।
রবিবার, ২৭ আগস্ট ২০১৭: সালমান শাহ
হত্যার রহস্য উদঘাটনের দাবিতে মদন মোহন কলেজের
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে রবিবার (২৭ আগস্ট)
বিকাল সাড়ে ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক
মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে
আলো মিছিল দিয়ে সালমান শাহ বাসভবন প্রাঙ্গণে এক
পথসভা অনুষ্ঠিত হয়।
তোফায়েল আহমদের সভাপতিত্বে ও রিপন আহমদের
পরিচালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
সালমান শাহ’র মা নীলা চৌধুরী।
বক্তব্য রাখেন- রুহুল আমিন স্বপন, আহমেদ রাজা, মাসুদ
আহমদ কাওছার, ইফতেখার হোসেন জুম্মান, রুবেল, হাসান
বকস, জামান, গৌরব পুরকায়স্থ, সৈয়দ দিনার, রাজীব, আদিল,
জিলানী, আদিল, মেহেদী, শাহাব, সায়েম, আকাশ, মনি,
আবিদ, রাহাত প্রমুখ।
বক্তারা বলেন- সালমান শাহ আত্মহত্যা না হত্যা এর প্রকৃত
রহস্য উদঘাটন করতে হবে। তাকে হত্যা করা হলে তার
মূল আসামীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে
দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।#আলোকচিত্রে
: মুছলিম আলী।

সোমবার, ২৮ আগস্ট, ২০১৭

সাংবাদিকতা পছন্দ করি

সাংবাদিকতা সেরা পেশা এবং সৎ জীবিকা 1। আমি একটি পেশা হিসাবে খুব সাংবাদিকতা পছন্দ করি। এটা আমার কাছে একটা সামাজিক কাজ।

গোবিন্দগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি দাবিতে
গোবিন্দগঞ্জে স্বেচ্ছাসেবক
লীগের মানববন্ধন
সমবার, ২৮ আগস্ট ২০১৭: ১৫
আগস্টে সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধুকে
হত্যাকারী খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির
রায কার্যকর করার দাবিতে ছাতক উপজেলার
স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে রবিবার (২৭
আগস্ট) দুপুর ১২টায় ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক
লীগ সভাপতি ওবায়দুর রউফ বাবলুর সভাপতিত্বে
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক
আব্দুস শহীদের পরিচালনায় গোবিন্দগঞ্জ
পয়েন্টে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন- ১৫ আগস্টের
হত্যাকারী খুনীদের দেশে এনে ফাঁসি দিয়ে
সোনার বাংলাকে কলংকমুক্ত করতে সরকারের
প্রতি জোর দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে ছাতক উপজেলা
আ’লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ বলেন- কিছু
বিপথগামী কুলাঙ্গার সেনা অফিসার বঙ্গবন্ধু শেখ
মুজিবের নাম এদেশের মানুষের হৃদয় থেকে
চিরতরে মুছে ফেলার উদ্দেশ্যে সপরিবারে
বঙ্গবন্ধুকে হত্যা করে। আল্লাহর মহিমায়
ভাগ্যক্রমে বেঁচে যাওয়া বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ
হাসিনা ও শেখ রেহেনা অলৌকিকভাবে বেঁচে
যান।
আজ রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশের সফল
প্রধানমন্ত্রী উন্নয়নের রূপকার শেখ হাসিনার
উন্নয়নে ইর্ষান্বিত হয়ে আবারও বঙ্গবন্ধুর খুনি
চক্রের ইন্ধনে রাজাকার আল বদর পাকিস্তানি
দোসরদের ইশারায় পাকিস্তানি দালালরা
আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চায়। আমরা
ছাতক-দোয়ারার মাটি থেকে ঘৃণার সহিত দিক্ষার
জানাই এবং দৃঢ়কণ্ঠে জানিয়ে দিতে চাই খুনি,
রাজাকার আল-বদরদের স্থান এ বাংলার মাটিতে
নাই।আমরা বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি চাই বঙ্গবন্ধুর
আত্মার মাগফিরাত কামনা করি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছাতক
উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা আ’লীগে
যুগ্ম আহবায়ক আবু সাহাদত লাহিন, যুগ্ম আহবায়ক
ছৈলা আফজলাবাদ ইউপি চেয়ারম্যান গয়াছ
আহমদ, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, উপজেলা
আ’লীগ সদস্য চাঁন মিয়া চৌধুরী, বীর মুক্তিযুদ্ধা
কবির উদ্দিন লালা।
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি
বাবুল রায়, উপস্থিত ছিলেন- সৈদেরগাঁও ইউপি
আ’লীগ সভাপতি মখলীছুর রহমান, সহ-সভাপতি
ফারুক আহমদ সরকুম, কালারুকা ইউপি আ’লীগের
সভাপতি আপ্তাবউদ্দিন, ভাতগাঁও ইউপি আ’লীগ
সাধারণ সম্পাদক আবুল হাসনাত, ইসলামপুর ইউপি
আ’লীগ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন,
আ’লীগ সুয়েব আহমদ, আ’লীগ গোবিন্দগঞ্জ
সৈদেরগাঁও ইউপি ১নং ওয়ার্ড আ’লীগ সাধারণ
সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন, আ’লীগ নেতা
ফিরোজ আলী, ইমাম উদ্দিন, আবুল হাসনাত,
উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক জয়নাল আবদিন,
যুবলীগ নেতা আবিদুর রহমান আঙ্গুর, আরজ আলী,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাক
মঞ্জুর আলম, ময়নুল হক, কৃপেশ চন্দ, আবু সামা
রাসেল, সাকের হোসেন বাবুল, রাসেল আহমদ,
আব্দুল আলিম, কবির আহমদ, এনামুল হক এনাম,
সানোয়ার, শফিক মিয়া, মহিবুর রহমান, এইচ এম
মিজান, আবু বক্কর, বকুল মিয়া, সুনামগঞ্জ জেলা
সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম কিরণ,
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি
কাওছার আল মামুন, উপজেলা ছাত্রলীগ দ্বিনুল
ইসলাম শ্যামল, লুৎফর রহমান লিটন, শেখ শাফিজুল
হক, গোবিন্দগঞ্জ আব্দুল হক বিশ্ববিদ্যালয় কলেজ
ছাত্রলীগ সভাপতি তজ্জমুল হক রিপন, ভারপ্রাপ্ত
সাধারণ সম্পাদক নাজমুল হোসেন (রাজ) প্রমুখ।
#আলোকচিত্রে
: মুছলিম আলী।

পদ্মা নদীতে গরু-মহিষ নিয়ে একটি ট্রলার ডুবে গেছে

২৮ আগস্ট ২০১৭, ২১:১৩
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুরা
ফেরিঘাট এলাকার পদ্মা নদীতে গরু-মহিষ নিয়ে
একটি ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা গরু
ব্যবসায়ী ও রাখালেরা সাঁতরে তীরে এলেও
অধিকাংশ গরু-মহিষের প্রাণহানি ঘটেছে।
আজ সোমবার বিকেলে তীব্র স্রোতের কবলে
পড়ে
সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুরা ফেরিঘাট
এলাকার পদ্মা নদীতে এই ট্রলারডুবির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালুখালী
উপজেলার রূপসা খেয়াঘাট এলাকা থেকে ২৬ জন
ব্যবসায়ী বিক্রির জন্য গরু-মহিষ নিয়ে ঢাকার
উদ্দেশে রওনা হয়। ট্রলারে ৫৪টি গরু ও ১১টি মহিষ
ছিল। জৌকুরা ফেরিঘাট এলাকায় পৌঁছালে তীব্র
স্রোতের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনার
পর ১৪টি গরু জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
সন্ধ্যা পর্যন্ত দুই পাড়ে ১৩টি মৃত গরু পাওয়া গেছে।
গরু ব্যবসায়ী ও রাখালেরা সাঁতরে তীরে ফিরে
এসেছেন।
কালুখালীর গরু ব্যবসায়ী কুদ্দুস ব্যাপারী বলেন,
তাঁরা কয়েকজন গরু ব্যবসায়ী একসঙ্গে আরিচা
যাচ্ছিলেন। আরিচা থেকে ট্রাকে করে ঢাকায় গরু
নিয়ে যাওয়ার কথা ছিল। তাঁদের সঙ্গে গরু-মহিষ
দেখভাল করার জন্য ২২ জন রাখাল ছিলেন। কিন্তু
ট্রলারডুবির ঘটনায় এখন তাঁরা সর্বস্বান্ত।
ট্রলারে থাকা গরু ব্যবসায়ী ফজলুল হক বলেন, এ বছর
তিনি ব্যাংক থেকে সাত লাখ টাকা ঋণ নিয়ে ১২টি
গরু কিনেছিলেন। একটু বেশি লাভের আশায় বিক্রির
জন্য গরু নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। কিন্তু ট্রলারটি
ডুবে যাওয়ায় এখন তিনি নিঃস্ব। নিজে সাঁতরে
তীরে এলেও গরুগুলো বাঁচাতে পারেননি তিনি।
নদীতে থাকা আরেকটি ট্রলারের মাঝি খোরশেদ
আলী বলেন, স্রোতের ঘূর্ণিতে পড়ে চোখের
পলকে
ট্রলারটি ডুবে গেছে। গরু-মহিষের গলার রশি খুলে
দিতে পারলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতো। এতে
অনেক গরু সাঁতরে তীরে আসতে পারত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নুরমহল
আশরাফী বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি।
স্থানীয় লোকজন খুব আন্তরিকতার সঙ্গে
উদ্ধারকাজে সহায়তা করছে। তবে ঠিক কী পরিমাণ
ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। স্থানীয়
চেয়ারম্যানকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা ও
ক্ষতির পরিমাণ নির্ধারণ করার দায়িত্ব দেওয়া
হয়েছে। তালিকা পাওয়ার পর যাচাই-বাছাই করে
প্রশাসন থেকে সাধ্যমতো সহায়তা করা
হবে।’ #আলোকচিত্রে
: মুছলিম আলী।

বন্দরবাজারে সংঘর্ষের ঘটনার পুলিশের মামলা #আলোকচিত্রী :মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটের বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলে...