মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭

‘গণতন্ত্রের লেবাস পরে মিয়ানমার রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালাচ্ছে’- এরদোগান।

‘গণতন্ত্রের লেবাস
পরে মিয়ানমার
রোহিঙ্গাদের ওপর
গণহত্যা চালাচ্ছে’-
এরদোগান।
মিয়ানমার সরকারের
বিরুদ্ধে দেশটির রাখাইন রাজ্যে
সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে
‘গণহত্যা’ চালানোর অভিযোগ করেছেন
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ
এরদোগান। ঈদুল আজহার নামাজ শেষে
ইস্তাম্বুলে এক বক্তৃতায় তিনি এ অভিযোগ
করেন। খবর: দ্য গার্ডিয়ানের। রোহিঙ্গা
ইস্যুতে নিশ্চুপ রাষ্ট্রগুলোর কড়া
সমালোচনা করে এরদোগান বলেন,
‘গণতন্ত্রের লেবাস পরে ওরা (মিয়ানমার)
রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালাচ্ছে। আর
এ বিষয়ে যারা চোখ বুজে বসে আছেন,
তারাও মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার
দোসর বা সহযোগী।’
এ সময় তিনি তুরস্কের পক্ষ থেকে জানান,
সংঘাতের পর বাংলাদেশে আশ্রয় নেওয়া
রোহিঙ্গা জনগোষ্ঠীর খাবারের খরচ
দিতে প্রস্তুত তার সরকার।
মিয়ানমার সেনাবাহিনী প্রধানের অফিস
থেকেই শুক্রবার স্বীকার করা হয়েছে,
উত্তর-পশ্চিমাঞ্চলের রাখাইনে
সহিংসতায় নিহত ৪ শতাধিক ছাড়িয়ে
গেছে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতেরেসও
নিহতের এই সংখ্যা উল্লেখ করে শুক্রবার
বলেছেন, নিহতদের অধিকাংশই রোহিঙ্গা
মুসলিম।
রাখাইনে ব্যাপক গণহত্যা ও কৌশলে
রোহিঙ্গাদের গ্রাম পুড়িয়ে দিচ্ছে
মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। এর
ফলে রোহিঙ্গাদের সঙ্গে রাখাইনে
আইনশৃঙ্খলা বাহিনীর উত্তেজনা বাড়ছে।
সাম্প্রদায়িক দাঙ্গা বৃদ্ধির ফলে
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে
যাচ্ছে।
বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের শূন্য
রেখায় ২০ হাজারেরও বেশি রোহিঙ্গা
আটকা পড়েছে। রাখাইনের সহিংসতা
থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশের
অপেক্ষা করছেন তারা।
জাতিসংঘ বলছে, রাখাইন থেকে পালিয়ে
নাফ নদ পাড়ি দিয়ে অন্তত ৪০ হাজার
রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে।
নাফ নদে রোহিঙ্গাবাহী নৌকাডুবে
প্রাণহানিও অর্ধশতাধিক ছাড়িয়েছে।
এ সময় চলতি মাসের শেষের দিকে
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ
পরিষদের অধিবেশনে রোহিঙ্গা ইস্যু তুলে
ধরবেন বলে জানান তুরস্কের প্রেসিডেন্ট
এরদোগান।
ইতোমধ্যে তিনি জাতিসংঘের মহাসচিব
অ্যান্থনি গুতেরাসসহ অন্যান্য মুসলিম
নেতাদের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে
আলোচনা করেছেন।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা
আনাদোলু বলছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী
মেভলুত কাভুসোগলু সীমান্ত খুলে দেয়ার
ব্যাপারে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে
আলোচনা করেছেন। রোহিঙ্গাদের ভরণ-
পোষণের খরচও তুরস্ক দেবে বলে মন্তব্য
করেছেন কাভুসোগলু।
বাংলাদেশে প্রায় ৪ লাখ রোহিঙ্গা
বসবাস করছে। ঢাকা বলছে, তাদের পক্ষে
আরও রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া অসাধ্য
হয়ে পড়বে।
উল্লেখ্য, রোহিঙ্গা মুসলিম সংকটে
বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ ও মুসলিম
সংগঠনকে তেমন কোনো পদক্ষেপ নিতে
দেখা যায়নি।
রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরে ওআইসির
বৈঠকে তুরস্ক একটি প্রস্তাবনা উপস্থাপন
করবে বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী
কাভুসোগলু।
তিনি বলেন, ‘আমরা এই সমস্যার সুনির্দিষ্ট
সমাধান খুঁজব।’

লাখো মানুষের ঈদের নামাজ আদায় সিলেটে

সিলেটে লাখো মানুষের ঈদের
নামাজ আদায়
সিলেট নগরীতে লাখো মানুষ আদায় করলেন
পবিত্র ঈদুল আযহার নামাজ। ঈদের নামাজে মুসল্লীরা
অশ্রুভেজা কন্ঠে ক্ষমা চান মহান রাব্বুল আলামিনের
কাছে। পাশাপাশি দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা
করেন তারা।
সিলেটে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক
শাহী ঈদগাহ ময়দানে। শনিবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত
ওই ঈদগাহে একসাথে কয়েক হাজার মুসল্লী ঈদের
নামাজ আদায় করেন।এদিকে, শাহী ঈদগাহ ময়দানে
ঈদের নামাজ আদায় করেছেন সিলেটের বিভিন্ন
রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।এছাড়া দরগাহে
হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে ঈদের জামাত হয়
সকাল ৮টায়।
প্রধান এ দুটি স্থান ছাড়াও নগরীর একাধিক ঈদগাহ, মাদরাসা
মাঠ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর
মধ্যে সিলেট কালেক্টরেট জামে মসজিদ,
শেখঘাট শেখ ছানা উল্লাহ জামে মসজিদ, কালিঘাটস্থ
নবাবী জামে মসজিদ ওয়াকফ এস্টেট, মাছিমপুরস্থ
শেখ মৌলভী ওয়াকফ এস্টেট জামে মসজিদ, টিলাগড়
শাহ মাদানী ঈদগাহ, পাঠানটুলা নবাবী শাহী ঈদগাহ এবং
পশ্চিম পীরমহল্লা জামে মসজিদে সকাল ৮টায় ঈদুল
আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া বেশ কয়েকটি স্থানে একাধিক ঈদের জামাত
অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে নগরীর বন্দরবাজারস্থ
হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে
৭টায় এবং পরে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
#আলোকচিত্রে : মুছলিম আলী

শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭

মুসলমানদের জন্য সীমান্ত খুলে দিন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া

অবিলম্বে আরাকানের
মুসলমানদের জন্য সীমান্ত খুলে
দিন –মুহিবুর রহমান
বাংলাদেশ আনজুমানে
তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ
সম্পাদক ছাত্রনেতা মুহিবুর রহমান বলেছেন,
মিয়ানমার সরকারের প্রত্য মদদে সে দেশের
পুলিশ, সেনাবাহিনী ও রাখাইন বৌদ্ধরা
একজোট হয়ে আরাকানের মুসলমানদের উপর যে
অকথ্য নির্যাতন চালাচ্ছে তা মানবতার চরম
লঙ্ঘন, মানবতার বিরুদ্ধে অপরাধ। রোহিঙ্গা
মুসলমানদের উপর পরিচালিত এ নারকীয়
তান্ডবের বিরুদ্ধে সারা বিশ্বের শান্তিকামী
মানুষদের ঐক্যবদ্ধ হতে হবে।
মিয়ানমারের মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত
এ গণহত্যা বন্ধের ল্েয জাতিসংঘের নেতৃত্বে
সকলকে সোচ্চার হতে হবে। গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহবান
জানিয়ে বলেন, নিরন্ন, অসহায়, নিরাশ্রয়
মানুষের মিছিল যখন আমাদের সীমান্ত পানে
এগিয়ে আসছে তখন জাতীয় নিরাপত্তার কথা
বলে আমরা নির্বিকার থাকতে পারি না।
অবিলম্বে রোহিঙ্গা মুসলমানদের জন্য
বাংলাদেশের সীমান্ত উন্মুক্ত করে দিন।
তিনি শুক্রবার বাংলাদেশ আনজুমানে
তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও
মহানগর শাখা কর্তৃক মিয়ানমারে রোহিঙ্গা
মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত গণহত্যার
প্রতিবাদে আয়োজিত বিােভ পরবর্তী
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো
বলেন।
সিলেট মহানগরী তালামীযের সভাপতি এনাম
উদ্দিন এর সভাপতিত্বে ও পূর্বজেলা সভাপতি
আব্দুল খালিক রুহিল শাহ ও পশ্চিম জেলা
সভাপতি ফয়েজ আহমদ তাজিরের যৌথ
পরিচালনায় প্রতিবাদ সমাবেশে একাত্মতা
ঘোষণা করে বক্তব্য দেন সিলেট সিটি
কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্জ বদর
উদ্দিন আহমদ কামরান, সুপ্রীম কোর্টের প্রবীণ
আইনজীবী এ্যাডভোকেট মাওলানা আব্দুর
রকিব। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য
রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়া সাবেক কেন্দ্রীয় সভাপতি
মাওলানা নজমুল হুদা খান, মাওলানা বেলাল
আহমদ, হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের
ইংরেজি প্রভাষক নোমান আহমদ।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয়
অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান,
বাংলাদেশ তালামীযে ইসলামিয়ার সাবেক
কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজির আহমদ
হেলাল, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন
রহমান লেখন, সহ-প্রচার সম্পাদক উসমান গণি,
শিক্ষা ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৈয়দ
আহমদ আল জামিল, সদস্য সোহাইল আহমদ
তালুকদার, তৌরিছ আলী, ঢাকা মহানগর
সভাপতি কামরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা
সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, সিলেট
মহানগর সহ-সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ,
সিলেট পূর্ব জেলার সাধারণ সম্পাদক আব্দুল
বাছিত আল হাসান, পশ্চিম জেলার সাধারণ
সম্পাদক জাহেদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক
আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক আবুল
কাশেম, মহানগর সাংগঠনিক সম্পাদক আরিফ
আহমদ, পূর্ব জেলার সাংগঠনিক সম্পাদক মো.
ইসলাম উদ্দিন, মহানগর সহ-প্রচার সম্পাদক
মারুফ আহমদ, পূর্ব জেলার অর্থ সম্পাদক রুহুল
হুদা চৌধুরী রাহেল, শাহজাহান সাদি, এম এ
মকসুদ জুনেদ, আদিল আহমদ, ফখরুল ইসলাম, আলী
হোসাইন, জিল্লুর রহমান, সাকির আহমদ চৌধুরী,
আব্দুস সালাম, কবির আহমদ, পিয়ার হাসান,
নাভেদ হুসাইন, আজাদ হুসাইন, হুসাইন আহমদ,
মো. আলা উদ্দিন পাশা, সালেহ আহমদ,
রেদওয়ান হোসেন, ইমন আহমদ, আনোয়ার, লবিবুর
রহমান লাভলু, আব্দুল মালিক, জুবায়ের আহমদ,
ফকরুল ইসলাম, ফয়জুল ইসলাম, মুহিব্বুল ইসলাম,
সাইদুল ইসলাম, আব্দুস সামাদ আজাদ, হুমায়ুন
রশিদ রকি, সিদ্দিকুর রহমান, মাসুম খান, আরিফ
হোসেন সামাদ, ইসলাম উদ্দিন, শাহিনুল আমিন,
শাহিনুল আমিন, আব্দুল মন্নান, রেজাউল করিম,
মিজানুর রহমান, মামুন খান, সামছুল ইসলাম,
হুসাইন আহমদ, মাহবুব হোসেন এমরান, আরিফ
উদ্দিন, মাহিনুল ইসলাম মাহিন, মিনহাজ উদ্দিন,
জাকির হোসেন, হাবিবুর রহমান, এফ কে জুনেদ
আহমদ, খালেদ আহমদ, বোরহান উদ্দিন, রুকন
উদ্দিন, মির্জা হাবিবুর রহমান, মঈনুল ইসলাম,
মঈন উদ্দিন খান মিলন, মারুফ আলম মিজু প্রমুখ।
#আলোকচিত্রে : মুছলিম আলী

নবীগঞ্জে পলাতক আসামী গ্রেফতার

নবীগঞ্জে পলাতক
আসামী গ্রেফতার
আগস্ট ৩১, ২০১৭ নবীগঞ্জে দীপন
সরকার (২৬) নামের এক পলাতক আসামীকে
গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ আগস্ট) রাতে স্থানীয়
কামারগাঁও বাজার থেকে তাকে
গ্রেপ্তার করা হয়।
সে উপজেলার দীঘলবাক ইউনিয়নের
বহরমপুর গ্রামের বড়দা মরকারের পুত্র।
ইনাতগঞ্জ ফাঁড়ী সূত্রে জানা যায়, গোপন
সংবাদের ভিত্তিতে এস আই ধর্মজিৎ
সিনহার নেতৃত্বে অভিযান পরিচালনা করে
স্থানীয় কামারগাঁও বাজার থেকে তাকে
গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আদালত কর্তৃক তার বিরুদ্ধে
গ্রেপ্তারী পরোয়ানা থাকায় তাকে
গ্রেপ্তার করা হয়।

১৯ রোহিঙ্গার মৃত্যু নৌকা ডুবিতে

নৌকা ডুবিতে ১৯
রোহিঙ্গার মৃত্যু
আগস্ট ৩১, ২০১৭ নাফ নদী দিয়ে
সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের
সময় নৌকা ডুবে অন্তত ১৯ রোহিঙ্গার মৃত্যু
হয়েছে, যাদের সবাই নারী ও শিশু।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ৮টার দিকে
টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের
শাহপরীর দ্বীপ এলাকার মাঝেরপাড়া
পয়েন্ট থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়
বলে টেকনাফ থানার ওসি মো. মাইনউদ্দিন
খান জানান।
তিনি বলেন, “মৃতরা সবাই মিয়ানমারের
রোহিঙ্গা। এদের মধ্যে ১০ জন শিশু, বাকি
নয় জন নারী।”
সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের
ইউপি সদস্য নুরুল আমিন জানান- বুধবার রাত
ও বৃহস্পতিবার ভোরে রোহিঙ্গাদের নিয়ে
নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশের পর
শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া ও
মাঝারপাড়ায় সাগর তীরের কাছে দুটি
নৌকা ডুবে যায়।
এ সময় বেশ কয়েকজনকে জীবিত অবস্থায়
উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
ওসি মাইনউদ্দিন খান বলেন, “নাফ নদীতে
বেশ কয়েকটি মৃতদেহ ভাসতে দেখে
স্থানীয়রা উদ্ধার করে তীরে নিয়ে আসে।
পরে তারা পুলিশকে খবর দেয়।”
এর আগে বুধবারও নৌকাডুবির ঘটনায় চার
রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয় নাফ নদী
থেকে। এছাড়া সীমান্ত পেরিয়ে আসা ৭৫
জন রোহিঙ্গাকে আটক করে বিজিবি।
গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইনে
একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা
ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার
পর সহিংসতা ছড়িয়ে পড়ায় সীমান্তে নতুন
করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল শুরু হয়।
রাখাইনের সংঘাতে নিরাপত্তা বাহিনীর
সদস্যসহ এ পর্যন্ত ১০৪ জনের নিহত হওয়ার
খবর এসেছে। আর এক সপ্তাহে অন্তত ১৮
হাজার রোহিঙ্গা বাংলাদেশে
অনুপ্রবেশ করেছে বলে আন্তর্জাতিক
অভিবাসন সংস্থার (আইএমও) তথ্য।

রোহিঙ্গা মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

রোহিঙ্গা মুসলমানদের
নির্যাতনের প্রতিবাদে
মানববন্ধন
সবুজ বাংলা সমাজ কল্যাণ যুব সংঘ এবং
ন্যশনালিস্ট এডুকেশন ট্রাস্ট এর যৌথ উদ্যোগে
বার্মায় রোহিঙ্গা মুসলমানদের উপর অব্যাহত
খুন ও নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার
নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসৃচী
অনুষ্ঠিত হয়|
মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, বার্মায়
রোহিঙ্গা মুসলমানদের উপর বার বার
নৃশংসভাবে নারকীয় হত্যা, ধর্ষণ চালানো
হচ্ছে। রোহিঙ্গা মুসলমানদের উপর
মিয়ানমারের বৌদ্ধ সন্ত্রাসী এবং সে দেশের
সেনাবাহিনী যে বর্বরতা চালাচ্ছে তা সকল
পাশবিকতাকে হার মানিয়েছে।
বক্তারা মিয়ানমার সরকারের প্রতি হুশিয়ারী
উচ্চারণ করে বলেন, অবিলম্বে নির্যাতন বন্ধ
করুন, অন্যথায় কঠিন কর্মসূচি দেয়া হবে
বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে নির্যাতন
বন্ধে উদ্যোগ গ্রহণ করার আহবান জানান।
বক্তারা আরো বলেন জীবন ও মানবতার
বিাংদ্ধে কোন ধর্ম হয় না, ধর্মের ছদ্মনামে
অধর্ম হয়।
রাজনীতির লক্ষ্য হতে হবে একমাত্র মানবতা।
বক্তারা, রোহিঙ্গা মুসলিমদের ওপর
নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান
এবং মানবিক কারণে নির্যাতিত
রোহিঙ্গাদের বাংলাদশে আশ্রয় প্রদানে
সরকারের প্রতি অনুরোধ জানান।
সবুজ বাংলা সমাজ কল্যাণ যুব সংঘ সভাপতি
জাবেদুল ইসলাম দিদার এবং সভাপতিত্বে ও
ন্যশনালিস্ট এডুকেশন ট্রাস্ট এর সভাপতি আবু
বকর সিদ্দিক ও মো. মুন্না করিম এর যৌথ
পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন,
জাতীয়তাবাদী বিএনপি’র কেন্দ্রীয় সহ-
সাংগঠনিক ও সাবেক সংসদ সদস্য দিলদার
হোসেন সেলিম, সিলেট জেলা বিএনপির
সভাপতি আবুল কাহের শামীম, সিলেট মহানগর
আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক আসাদ
উদ্দিন আহমদ, জেলা বিএনপির সাংগঠনিক
সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির
সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির
সাধারন সম্পাদক আলী আহমদ, সবুজ বাংলা
সমাজ কল্যাণ যুব সংঘের সাধারন সম্পাদক
ফখরুল ইসলাম শান্ত, প্রচার ও প্রকাশনা
সম্পাদক জাহাঙ্গীর আলম, খসরুজ্জামান খসরু,
ন্যশনালিস্ট এডুকেশন ট্রাস্ট-এর উপদেষ্টা
আলতাফ হোসেন সুমন, ফখরুল ইসালাম রুমেল,
এহতেশামুল হক সুমেল, সিনিয়ার সহ সভাপতি
আবুল কাহের রাশেদ, সহ-সভাপতি মো: আলেক
হোসাইন, শাহ সুলতান আহমদ সালমান, শরীফ
আহমদ, রাজ খান ইমন, ফেরদৌস আহমদ, দাইফুর
রহমান মাসুদ, সাজন আহমদ, শাকিল আহমদ,
তালহা দেলওয়ার হোসেন আপন ও উপস্থিত
ছিলেন মেইড ইন সিলেট এর সভাপতি
শাহরিয়ার জালালী কায়জার প্রমুখ।মানববন্ধে
একাত্ততা পোষন করেন সেতু বন্ধন সামাজিক ও
সাংস্কৃতিক পরিষদ, ন্যাশনালিস্ট অনলাইন
এ্যাক্টিভিটিস ফোরাম সিলেট। #আলোকচিত্রে :
মুছলিম আলী

কারাগারে প্রেরণ ৪ ছাত্রলীগকর্মী

নগরী থেকে গ্রেফতারকৃত ৪
ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে ২ মামলা,
কারাগারে প্রেরণ
বৃহস্পতিবার, ৩১ আগস্ট
২০১৭: নগরীর লামাবাজার পুলিশ ফাঁড়ির পাশের
গলি থেকে গত মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে
অস্ত্রসহ গ্রেফতারকৃত ৪ ছাত্রলীগকর্মীর বিরদ্ধে
কোতোয়ালি থানায় পৃথক অভিযোগে দু’টি মামলা
হয়েছে। এর মধ্যে একটি আইনশৃঙ্খলা বিঘ্নকারী
অপরাধ করার অভিযোগে (দ্রুত বিচার আইনে) ও
অন্যটি অস্ত্র আইনে।
গ্রেফতারকৃতদেরকে বুধবার (৩০ আগস্ট) দুপুরে পুলিশ
ওই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে
প্রেরণ করেছে।
পুলিশ জানায়- লামাবাজার এলাকার খুশি
এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী ঢাকার
নবাবগঞ্জ থানার রায়পুর গ্রামের মো. আমির
খানের অভিযোগে কোতোয়ালি থানায় এ মামলা
দু’টি দায়ের করা হয়। দীর্ঘ ১০ বছর ধরে আমির খান
লামাবাজারস্থ খুশি এন্টারপ্রাইজ নামক সিএনজি
অটোরিকশার ব্যবসা করছেন ও তিনি সিলেটে
বসবাস করে আসছেন।
সিলেট কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন
বলেন- গ্রেফতারকৃত ৪ জনকে রিমাণ্ড নিয়ে
জিজ্ঞাসাবাদ করা হবে। বুধবার (৩০ আগস্ট)
গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে
কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

বন্দরবাজারে সংঘর্ষের ঘটনার পুলিশের মামলা #আলোকচিত্রী :মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটের বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলে...